সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নাটোর

বাগাতিপাড়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির সাজেদুর সভাপতি, হাকিম সম্পাদক

নিউজ ডেস্ক২৯ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাগাতিপাড়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির সাজেদুর সভাপতি, হাকিম সম্পাদক

বাগাতিপাড়া প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নির্বাচনে প্রধান শিক্ষক সাজেদুর রহমান ৩শ’ ১৭ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম মোর্শেদ পেয়েছেন ১শ’ ৫৩ ভোট। অপর প্রার্থী  মতিউর রহমান পেয়েছেন ৩০ ভোট।

 

অপরদিকে  সাধারন সম্পাদক পদে আঃ হাকিম ১শ’ ৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী প্রার্থী আলমগীর হোসেন পেয়েছেন ১শ’ ৬৯ ভোট। অপর দুই প্রার্থী আঃ খালেক ৬০ ভোট এবং শরিফুল ইসলাম জজ পেয়েছেন ৯৮ ভোট।

 
আজ সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বাগাতিপাড়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে  মাধ্যমিক পর্যায়ের ৩৭টি বিদ্যালয়ের মোট ৫শ’ ৩৭জন ভোটারের মধ্যে ৫শ’ ৬ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করেন।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।

স/অ