সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

বাগাতিপাড়ায় ভেজাল গুড় ও মিষ্টির দোকানে জরিমানা

নিউজ ডেস্ক৩১ আগস্ট ২০২২১ মিনিট পড়া
বাগাতিপাড়ায় ভেজাল গুড় ও মিষ্টির দোকানে জরিমানা


বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়ায় রাসায়নিক দ্রব্যাদি মিশিয়ে ভেজাল গুড় তৈরি ও নষ্ট দই-মিষ্টি বিক্রির দায়ে দুই জনকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (এসিল্যান্ড) সুরাইয়া মমতাজের ভ্রাম্যমান আদালত এ জরিমানা করেন।

ভূমি অফিস সূত্রে জানা গেছে, ভেজাল গুড় তৈরির খবর পেয়ে ভ্রাম্যমান আদালত উপজেলার চক তকিনগর এলাকায় অভিযান চালায়। সেখানে আখের রস ছাড়াই চিনি গলিয়ে হাইড্রোজ, ডালডা, ফিটকিরি, কেমিক্যাল রং, চুন মিশিয়ে গুড় তৈরির দায়ে আবু রায়হানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার ১৯ মণ ভেজাল গুড় জব্দ করা হয়। একই স্থানে রতন আলীর ১০ মণ গুড় জব্দ করে তাকে সতর্ক করা হয়। পরে ডোবায় ফেলে এসব গুড় ধ্বংশ করা হয়।

অপরদিকে বিকালে ছাতিয়ানতলা বাজারে অভিযান চালিয়ে নষ্ট ও পচা দই ও মিষ্টি বিক্রির দায়ে মিষ্টি ব্যবসায়ী রাসেল আহম্মেদতে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও নষ্ট ও পচা ১৫ কেজি মিষ্টি ও ৬ কেজি দই জব্দ করে ধ্বংশ করা হয়।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (এসিল্যান্ড) সুরাইয়া মমতাজ বলেন, এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

এস/আই