বাগাতিপাড়া প্রতিনিধি:
‘‘আমার হার্ট, তোমার হাটর্’ সুস্থ রাখতে অঙ্গীকার করি এক সাথে” প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় পালিত হয়েছে বিশ্ব হার্ট দিবস। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু। পরিসংখ্যানবিদ আরশাদ মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অভিমুন্ন চন্দ্র, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাদেমুল ইসলাম প্রমূখ।

স/শা









