সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নাটোর

বাগাতিপাড়ায় চলতি মাসে সেরা এসআই নির্বাচিত হলেন লেবু মিয়া

নিউজ ডেস্ক২৮ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাগাতিপাড়ায় চলতি মাসে সেরা এসআই নির্বাচিত হলেন লেবু মিয়া

বাগাতিপাড়া সংবাদদাতা:
নাটোরের বাগাতিপাড়া মডেল থানায় অক্টোবর মাসের কর্মদক্ষতার ভিত্তিতে চলতি মাসে সেরা এস আই হিসেবে নির্বাচিত হলেন লেবু মিয়া। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মন্রিুল ইসলাম তাকে এ সম্মাননা প্রদান করেন।

 
মাদকের বিরুদ্ধে অভিযান, লাইসেন্স বিহীন মোটরসাইকেল আটকে অভিযান, সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট তামিলসহ আইন-শৃংখলা রক্ষায় বিশেষ অবদানের জন্য এ সম্মানে ভূষিত করা হয়।

 
এ উপলক্ষে সোমবার থানা চত্ত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।

 

একই অনুষ্ঠানে তিন মাসের প্রশিক্ষণ শেষ করায় পিএসআই আঃ মজিদকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন এসআই আচানুল কবীর, এসআই রুস্তম প্রমুখ।
স/শ