সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নাটোর

বাগাতিপাড়ায় কৃষি খামারে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে এডিসি

নিউজ ডেস্ক১৫ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
বাগাতিপাড়ায় কৃষি খামারে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে এডিসি

বাগাতিপাড়া সংবাদদাতা:

নাটোরের বাগাতিপাড়ায় নর্থ বেঙ্গল সুগার মিলের কৃষ্ণা কৃষি খামারে এক ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার আখ পুড়ে যাওয়ার ঘটনা পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি আতিউর রহমান।  মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে তিনি উপজেলার চকমহাপুরে ঘটনাস্থলে পৌছেন।

সেখানে আখ খেত ঘুরে ঘুরে দেখেন এবং সেখানকার সংশ্লিষ্ট ও সাধারন মানুষের সাথে কথা বলেন। এ সময় সেখানে খামার প্রধান আখতারুজ্জামানকে আইনের আশ্রয় নেওয়ার নির্দেশ দেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আগেও খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটি কোন দুর্ঘটনা নয়। এটি দুর্বত্ত্বদের কাজ।
এ সময় তার সংগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ফারজানা খানম উপস্থিত ছিলেন। এর আগে ঘটনার পরপরই নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক এসএম আজিজ ঘটনাস্থল পরিদর্শন করেন।
উল্লেখ্য, বাগাতিপাড়ায় নর্থ বেঙ্গল সুগার মিলের কৃষ্ণা কৃষি খামারে মঙ্গলবার দুপুরে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৬০ বিঘা জমির প্রায় কোটি টাকা মূল্যের আখ পুড়ে গেছে।

 

নাটোর সদর, বাগাতিপাড়ার দয়ারামপুর ও লালপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘন্টা ব্যাপী চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সুত্রপাত কিভাবে তা তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে উপজেলার চকমহাপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স/শ