বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার সৈয়দপুর-মচমইল মহিলা ডিগ্রী কলেজে ২০১৬-১৭ শিক্ষা বর্ষের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় কলেজের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত ৯৯ জন ছাত্রীকে বরণ করে ডিগ্রী ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা।
নবীন বরন অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ এস.এম.আহসানুল করিম মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি,উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক প্রভাষক মাহবুবুর রহমান।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক পি.এম.আয়ুব আলী,গভর্নিং বডির সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার গোলাম রহমান, সদস্য ইসাহাক আলী মিলমালত, সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, রোকেয়া খাতুন, নবাগত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তানিয়া সুলতানা, রিমা, টুম্পা, প্রভাষক নাজমুল ইসলামের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন শরীরচর্চা শিক্ষক রিয়াজ উদ্দীন, প্রভাষক রাসেল মাহমুদ, আকতারুজ্জামান, আবু হেনা, সোহেল মাহমুদ সহ কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
স/শ










