সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজশাহী

বাগমারায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

নিউজ ডেস্ক১৯ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাগমারায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলায় বজ্রপাতে সবুজ ইসলাম(১৫)নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার ৪ টার সময় এ ঘটনা ঘটে। সে পৌরসভার বিষুপাড়া মহল্লার বাবুল মোল্লার ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার উপজেলার তাহেরপুর পৌরসভার বিষুপাড়া মহল্লার বাবুল মোল্লার ছেলে বাড়ির পাশের বিলে মাছ ধরতে গিয়ে বিকাল ৪ টার সময় বজ্রপাতের আঘাতে মারা যায়। ছেলের মৃত্যুর খবর পেয়ে শোকের ছায়া নেমে আসে নিহতের পরিবারে।
খবর পেয়ে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার,বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )সেলিম হোসেন, তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ সহ অনেকে বজ্রপাতে নিহত সবুজের বাড়িতে যায়।

 

পরে নিহত সবুজ ইসলামের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়।

স/অ