সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

বাগমারায় জাতীয় শোক দিবস পালিত

নিউজ ডেস্ক১৫ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
বাগমারায় জাতীয় শোক দিবস পালিত

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।

 

এ উপলক্ষে সকাল ১০ টায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী,ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থীদের নিয়ে  শোক র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জাতির জনকের পতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বিদ্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

মাস্টার আঃ সালামের পরিচালনায় বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য বাবু অনিল কুমার সরকার,অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আঃ খালেক মল্লিক, প্রধান শিক্ষক আহসান হাবিব,সহকারী প্রধান শিক্ষক নাসির উদ্দীন খান সহ শিক্ষক-শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। জাতীয় শোক দিবস উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কবিতা,রচনাসহ  চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক কর্মসূচী পালন করা হয়।

স/অ