বাগমারা প্রতিনিধিঃ
বাগমারায় ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে উপজেলার নন্দনপুর মহিলা দাখিল মাদ্রাসায় শিক্ষককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তারে এ দণ্ডাদেশ প্রদান করেন। আদালতের রায় শেষে আজকেই পুলিশ তাকে জেল হাজতে প্রেরন করেছে।
জানা গেছে, উপজেলার কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের জাঙ্গালপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলীর পুত্র আব্দুল আজিজ (৪৯) গত ১৬ বছর আগে উপজেলার নন্দনপুর মহিলা মাদ্রাসায় এবতেদায়ী মৌলভী পদে চাকুরী নিয়ে কর্মস্থলে দায়িত্বপালন করে আসছে।

গত ৪/৫ দিন পূর্বে মাদ্রাসা চত্বরে এক সমাবেশে মাদ্রাসার ৭ম শ্রেণির এক ছাত্রীকে আপত্তিকর ভঙ্গি দেখানোর অভিযোগ উঠে। এই নিয়ে বিষয়টি ভিন্ন দিকে প্রভাবিত হয়ে ঘরোয়া ভাবে দেন-দরবার হয়।
সকালে স্থানীয়রা বিষয়টি মাদ্রাসার সংলগ্ন বাজারে ফলাও ভাবে প্রচারে সাধারণের মধ্যে বিরুপ প্রভাব পড়ে। এক পর্যায়ে এলাকাবাসী মাদ্রাসার মধ্যে প্রবেশ করে মাদ্রাসা সুপারের কাছে সংশ্লিষ্ট শিক্ষকের ব্যবস্থা নেয়ার দাবি জানায়। এক পর্যায়ে অবস্থার বেগতিক দেখে স্থানীয় চেয়ারম্যান বাগমারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থ এসে মাদ্রাসা শিক্ষককে ইফটিজিংয়ের অভিযোগে আটক করে।
পরে মাদ্রাসায় ভ্রাম্যমান আদালত বসিয়ে ছাত্রীর জবানবন্দি গ্রহন করেন। আদালতে শিক্ষকের শ্লীলতাহানীর অভিযোগ ৩ মাসের বিনা শ্রমে কারাদন্ড দেয়া হয়।
স/অ










