নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাকের ওপর হামলার অভিযোগে অবশেষে মামলা হয়েছে। আগ্নেয়াস্ত্র ও ধারাল অস্ত্র নিয়ে হামলার অভিযোগে ১৬ জনের বিরুদ্ধে তিনি আদালতে মামলা করেন। আদালতের বিচারক মামলাটি রের্কড করে ব্যবস্থা নেওয়ার জন্য থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী এজাহারে উল্লেখ করে বলেছেন, গত ১১ নভেম্বর সন্ধ্যায় কাপড় ব্যবসা শেষে তাহেরপুর বাজারের মোল্লা মেডিক্যাল স্টোরে ওষুধ কেনার জন্য যান। এ সময় পূর্ব বিরোধের জের ধরে আসামীরা পিস্তল দিয়ে গুলি করে। এতে লক্ষভ্রষ্ট হয়। পরে লোহার রড়, হাসুয়া, কুড়ালসহ ধারাল অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ সময় তাঁকে উদ্ধার করতে গেলে একই ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি জাহেদুল ইসলামও হামলার শিকার হন।
রাতেই তাদের আশংকা জনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসা শেষে থানায় এসে মামলা করতে চাইলে পুলিশ ফেরত পাঠায়। পরে আজ বুধবার আদালতে পুলিশ মামলাটি রের্কড করে। তবে কোনো আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এজাহারে আরও উল্লেখ করা হয়, রামরামা গ্রামের আলমগীর হোসেনের মুঠোফোনে নির্দেশ পেয়ে আসামীরা তাদের ওপর হামলা করে। আসামীরা দাঙ্গাবাজ প্রকৃতির বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
স্বপন গত ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালামের পক্ষে নির্বাচনে প্রচারণা চালান। এ নিয়েও আসামীরা স্বপনের প্রতি ক্ষুব্ধ ছিলেন।
থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান আদালত থেকে মামলাটি থানায় পৌছার কথা স্বীকার করেছেন।
স/শ










