সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহীর খবর

বাগমারায় কমিটির রোষানলে পড়ে কলেজ অধ্যক্ষের মানবেতর জীবন-যাপন

নিউজ ডেস্ক২১ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
বাগমারায় কমিটির রোষানলে পড়ে কলেজ  অধ্যক্ষের মানবেতর জীবন-যাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বাগমারার দ্বীপনগর কলেজের কলেজ পরিচালনা পর্ষদের বিরুদ্ধে আদালতের রায় অমান্য করে করে ওই কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষকে ভাতা প্রদান থেকে বিরত থাকার অভিযোগ উঠেছে। বেতন-ভাতা না পেয়ে অধ্যক্ষ আব্দুল লতিফ সরকার পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন।

 

এ নিয়ে তিনি সোমবার দুপুর ১২টার দিকে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভুক্তভোগী অধ্যক্ষ।

 
লিখিত বক্তব্যে তিনি জানান, কলেজ পরিচালনা পর্ষদ গত বছরের ২৩ আগস্ট অন্যায়ভাবে স্থানীয় সংসদ সদস্য এনামুল হকের প্ররোচণায় অসুস্থতার কারণ দেখিয়ে জোরপূর্বক তাকে বহিষ্কার করে। প্রতিকার পেতে তিনি রাজশাহী শিক্ষাবোর্ডে নিয়মমতো অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগের পরিপ্রেক্ষিতে বোর্ড চলতি বছরের ৮ ফেব্রুয়ারি কলেজের পরিচালনা পর্ষদকে জন্য ভাতা প্রদানের নির্দেশ দেয়। এছাড়া ১৯ মে রাজশাহীর সহকারী জজ আদালতের বিচারকও তাকে ভাতা প্রদানের জন্য নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশের কোনো তোয়াক্কা করছে না পরিচালনা পর্ষদ।

 
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, নিয়মমাফিক ৫ হাজার টাকা প্রদান করে গত ২৯ অক্টেবর ২০১৫ তারিখে দাখিলকৃত অধক্ষের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষাবোর্ড গত বছরের ৫ নভেম্বর বিষয়টি তদন্তের জন্য জেলা শিক্ষা অফিসারকে দায়িত্ব দেয়। কিন্তু সেই তদন্ত অজ্ঞাত কোনো এক কারণে আজো হয়নি।

 
সংবাদ সম্মেলনে থেকে অধ্যক্ষ আব্দুল লতিফ সরকার প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন। একই সাথে আদালতের নির্দেশ মেনে তাকে বেতন-ভাতা প্রদানের জোর দাবিও জানান। সংবাদ সম্মেলনে অধ্যক্ষের এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 
এ ব্যাপারে পরিচালনা পর্ষদের সভাপতি শ্রী বীরেন্দ্রনাথ সরকারের দাবি, পরিচালনা পর্ষদ তাকে বহিষ্কারের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। ফলে তাকে আর ভাতা দিতে পারে না পরিচালনা পর্ষদ। এটি এখন শিক্ষা বোর্ডের শালিস কমিটিতে আছে। সেই কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত কোনো কিছু করার নেই গভর্নিং বডির।

স/আর