বাগমারা প্রতিনিধিঃ
রাজশাহীর বাগমারা উপজেলার সংসদ সদস্য ইঞ্জিঃ এনামুল হক এর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় তাঁর বাসভবন শিকদারি বাজারস্থ সালেহা ইমারত কোল্ড ষ্টোরেজ প্রাঙ্গনে এই ঈদ পুণর্মিলনীর আয়োজন করা হয়।

বাগমারা উপজেলা আ’লীগের সভাপতি ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবা মোহনপুরের সংসদ সদস্য আয়েন উদ্দীন,রাজশাহী জেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ,সাবেক সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক মালেক মেহমুদ,রাজশাহী জজ কোর্টের পিপি এ্যাড.ইব্রাহীম হোসেন,বাগমারা উপজেলা চেয়ারম্যান এ্যাড.জাকিরুল ইসলাম সান্টু,ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আঃ মালেক মন্ডল,মাস্টার আহসান হাবিব,রিয়াজ উদ্দীন আহমেদ,মাহাবুবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,আ’লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
স/শ










