নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন অ্যাম্বুলেন্স হস্তান্তর ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের আগমন উপলক্ষে গণিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের এ সভা অনুষ্ঠিত হয়েছে।
বাগমারা পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গণিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান হারুণ অর রশিদ। অতিথি ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক তপন কুমার সরকার।
সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতা গোলাম মোস্তফা, দুলাল হোসেন, লুৎফর রহমান লুতু, আফজাল হোসেন, ইসরাফ্রিল হোসেন, আব্দুল আজিজ, আবুল হোসেন শেখ, আশরাফ আলী, মকবুল হোসেন, আব্দুল ওয়াহাব, মোজাম্মেল হক মোজা, বাবর আলী শেখ, আবু বাক্কার সিদ্দিক, আব্দুল মানিক, আয়ূব আলী, আলতাফ হোসেন, আসাদ আলী, জাবের আলী, শহিদ, জামাল উদ্দিন, জমিন উদ্দিন, আব্দুস সামাদ প্রমুখ।

এ সময় সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হককে অভ্যর্থনা জানানোর জন্যও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। সভায় ওয়ার্ডের বিভিন্ন স্তরের দুই শতাধিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
রোববার সকালে সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক প্রধান অতিথি থেকে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন অ্যাম্বুলেন্স হস্তান্তর করবেন।
স/শ










