বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক এবিএম আব্দুল জব্বার, এম.এল.এস.এস ওমর আলী ও নূরুল ইসলামের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও রাজশাহী জেলা আ’লীগের সহ-সভাপতি বাবু অনিল কুমার সরকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব।

প্রধান অতিথি হিসেবে উ্পস্থিত ছিলেণ,বাগমারার সংসদ সদস্য ইঞ্জিঃ এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা নাছরিন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মোস্তাফিজুর রহমান, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম হোসেন।

মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাবেক শিক্ষা অফিসার গোলাম রহমান, মচমইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, সৈয়দপুর-মচমইল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আহসানুল করিম মামুন, প্রধান শিক্ষক আলী হাসান শেখ,রিয়াজ উদ্দিন আহমেদ,আনিসুর রহমান,আঃ সাত্তার প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্য সহ শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এবিএম আব্দুল জব্বার ১৯৭৪ সালে ধর্মীয় শিক্ষক হিসেবে যোগদান করে ২০১৩ সালে অবসরে যান। পাশাপাশি বিদ্যালয় প্রতিষ্ঠা থেকে ৪র্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন ওমর আলী ও নূরুল ইসলাম।
স/আ










