বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারার কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সোমবার ইউপি পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ইউপি পরিষদের সচিব নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম। অতিথি ছিলেন সাংবাদিক মামুনুর রশিদ মামুন।

অনুষ্ঠানে সাবেক চেয়ারম্যান আব্দুল গাফ্ফার আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত চেয়ারম্যান আয়েন উদ্দিনের কাছে দায়িত্বভার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা আবু সাঈদ, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ, অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা আব্দুল হান্নান, ইউপি সদস্য দুলাল উদ্দিন, জেহের আলী, যুবলীগের ইউনিয়নের সভাপতি জাফর আহম্মেদ।
নবনির্বাচিত চেয়ারম্যান তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আগামীতে সব সদস্য ও ইউনিয়নবাসীদের নিয়ে উন্নয়ন করা হবে। ইতিমধ্যে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সমস্যার কথা স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হককে জানানো হয়েছে।
তিনি পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিয়েছেন। অনুষ্ঠানে ইউনিয়নের নবনির্বাচিত জনপ্রতিনিধি ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স/শ










