সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

বাগমারার ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাগমারার ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বাগমার ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিজয়ীদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই শপথগ্রহণ অনুষ্ঠানে বাগমারা ১৫ ইউপির ১৫জন চেয়ারম্যান প্রার্থীকে এই শপথ করানো হয়।

 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। এশপথগ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান, রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন।

 

এসময় শপথগ্রহণ করেন, উপজেলার গনিপুর ইউনিয়নের বিএনপির অ্যাডভোকেট মনিরুজ্জামান রঞ্জু, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নে আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আয়েন উদ্দীন, আউচপাড়া ইউনিয়নে আ’লীগ মনোনীত সরদার জান মোহম্মাদ, শুভডাঙ্গা ইউনিয়নে আ’লীগের আব্দুল হাকিম প্রামানিক, মাড়িয়া ইউনিয়নে আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আসকান আলী, দ্বীপপুর ইউনিয়নের দুলাল, গোবিন্দপাড়া ইউনিয়নে কমিউনিষ্ট পার্টি থেকে সাবেক চেয়ারম্যান বিজন কুমার সরকার।

 

অন্যদিকে, গোয়ালকান্দি ইউনিয়নে আ’লীগ প্রার্থী আলমগীর সরকার, শ্রীপুর ইউনিয়নে আ’লীগর মকবুল হোসেন মৃধা, ঝিকড়া ইউনিয়নে আ’লীগে মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হামিদ ফৌজদার, সোনাডাঙ্গা ইউনিয়নে আ’লীগ অধ্যক্ষ আজাহারুল হক, নরদাশ ইউনিয়নের মতিউর রহমান, হামিরকুৎসা ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন, বাসুপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী দেউলিয়া গ্রামের আলহাজ আব্দুল জব্বার মন্ডল নির্বাচনে বিজয়ী হন।

 

এর মধ্যে ড়বিহানালী ইউনিয়নের বিএনপির প্রার্থী মাহামুদুর রহমান মিলনের শপথ বাক্য পাঠ করানো হয়নি।

 

স/আ