সদ্য প্রকাশিত
নড়াইলের সহিংসতার নিরপেক্ষ তদন্ত দাবি সিপিবির শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন আ. লীগকে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল : প্রতিমন্ত্রী নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না
বিচিত্র

বাইকের আব্দার, বাবার চড় খেয়ে সোজা ৪ তলার কার্নিশে ছাত্র

নিউজ ডেস্ক২ জানুয়ারি ২০১৮১ মিনিট পড়া
বাইকের আব্দার, বাবার চড় খেয়ে সোজা ৪ তলার কার্নিশে ছাত্র

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অসুস্থ বাবাকে চিকিৎসকের কাছে নিয়ে ‌যাওয়ার পরিবর্তে বাইকের আব্দার ধরল ছেলে। ছেলের এমন বেয়াড়া আব্দারে ক্ষুব্ধ বাবা কষিয়ে এক চড় মারলেন ছেলেকে। আর তাতেই ৬ ঘণ্টা ধরে কার্নিশে উঠে চরম গোল বাঁধিয়ে দিল দমদমের এক ছাত্র।

সোমবার সকালে দমদমের এন এম রোডের বাসিন্দা ক্লাস টেনের ছাত্র অঙ্কিত সিংয়ের কাণ্ডে এলাকাবাসীর চোখ কপালে উঠেছে। এদিন সকালে বাবাকে চিকিৎসকের কাছে নিয়ে ‌যাওয়ার কথা ছিল অঙ্কিতের। তার পরিবর্তে সে বাবার কাছে বাইক কেনার আব্দার করে। বাবা তা নাকচ করে দেওয়ায় জেদ ধরে অঙ্কিত, তর্কাতর্কিও করে। এতে রেগে গিয়ে ছেলেকে চড় মারেন বাবা। তার পরেই অঙ্কিত সোজা উঠে ‌যায় ছাদে।

ছাদে উঠেই দরজায় তালা দিয়ে দেয় অঙ্কিত। এরপর ছাদ থেকে ৪ তলার কার্নিশে নেমে পড়ে আত্মহত্যার হুমকি দিতে থাকে। কখনও ৪ তলায়, কখনও ৩ তলায়, কখনও ২ তলার কার্নিশে উঠে লাফালাফি করতে থাকে সে। এতে আতঙ্কিত হয়ে উঠেন পাড়ার বাসিন্দারা।

অসহায় বাবা পুলিস ডাকেন। আসে দমকলও। কিন্তু কার্নিশ থেকে নামতে নারাজ অঙ্কিত। অবশেষে দমদম থানার এক আধিকারিক দীর্ঘক্ষণ কথা বলে অনেক বুঝিয়ে অঙ্কিতকে নীচে নামতে রাজি করান। শেষপ‌র্যন্ত দমকলের সিঁড়ি বেয়ে নীচে নামে ওই ছাত্র।