সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
চাকরি

বাংলাদেশ সেনাবাহিনীতে মেডিকেল কোরে নিয়োগ

নিউজ ডেস্ক২৯ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
বাংলাদেশ সেনাবাহিনীতে মেডিকেল কোরে নিয়োগ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আর্মি মেডিকেল কোরে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে মেজর পদবিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী সব যোগ্য বাংলাদেশি নাগরিক আবেদন করতে পারেন।

পদের নাম
২০তম ডিএসএসসি (স্পেশাল পারপাস)-এএমসি (পুরুষ/মহিলা)

যোগ্যতা

যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এফসিপিএস/ এফআরসিএস/ এমএস/ এমডি অথবা সমমান (যা বাংলাদেশের মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত) পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি ও ওজন ১১০ পাউন্ড এবং মহিলা প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি ও ওজন ১০৪ পাউন্ড হতে হবে। আবেদনের জন্য ৩১ মার্চ, ২০১৯ তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৪০ বছর হতে হবে।

বেতন

সরকার কর্তৃক নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটের (www.joinbangladesharmy.army.mil.bd) মাধ্যমে আবেদন করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

আবেদনের শেষ তারিখ

অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৫ জানুয়ারি, ২০১৯ তারিখে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।