রাজনীতি

বাংলাদেশ-ভারত বন্দিবিনিময় চুক্তির সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদন

নিউজ ডেস্ক১৮ জুলাই ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দিবিনিময় চুক্তির সংশোধনী প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ ছাড়া বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৬ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান ।

সূত্র: রাইজিংবিডি