জাতীয়

বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন

নিউজ ডেস্ক২৩ মার্চ ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন লেগেছে। মতিঝিলে অবস্থিত ওই ভবনের ১৩ তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিস।

 

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, আজ বৃহস্পতিবার রাত ৯টা ২৮ মিনিটের দিকে ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে।

 

কী কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।

সূত্র: এনটিভি