সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপসহীন: যুবদল সভাপতি

নিউজ ডেস্ক১১ ডিসেম্বর ২০২৪২ মিনিট পড়া
বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপসহীন: যুবদল সভাপতি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুবদলের কেন্দ্রীয় সভাপতি এম মোনায়েম মুন্না বলেছেন, লংমার্চ থেকে ভারতকে জানাতে চাই আমরা প্রভুত্ব নয়, বন্ধুত্বের বার্তা দিতে চাই; বাংলাদেশের জনগণ অত্যন্ত স্বাধীনচেতা। আমরা বাংলাদেশের ভূখণ্ডের যেকোনো চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপসহীন। দেশের মানুষ আজ ফ্যাসিবাদ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।

বুধবার আগরতলা অভিমুখে লংমার্চে এসে আখাউড়া স্থলবন্দর মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আখাউড়া স্থলবন্দর মাঠে সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদ জানিয়ে মুন্না বলেন, ভারত সেখানে বাংলাদেশের হাইকমিশনকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। যদিও হাইকমিশনে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল তাদের। তারা সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ভারতের এ অবহেলার জন্য তিনি নিন্দা জ্ঞাপন করেন।

এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশকে ভারত তার প্রতিবেশী বন্ধু রাষ্ট্র হিসেবে দেখতে হবে। বাংলাদেশের বাইরে আমাদের কোনো প্রভু রাষ্ট্র নেই। প্রতিবেশী ভারতকে আমরা বন্ধু হিসেবে চিন্তা করি।

মুন্না বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রশ্নে আমরা সবসময়ই বরাবরের মতো আপসহীন। আমাদের কাছে বাংলাদেশ ফাস্ট, বাংলাদেশই প্রথম। বাংলাদেশ আমাদের প্রাণের স্পন্দন।

ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করে মুন্না বলেন, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন এখনো। এই ফ্যাসিস্ট হাসিনাকে অবিলম্বে বিচারের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ করেন তিনি।

মোনায়েম মুন্না অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানিয়ে বলেন, ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা ও তার দোসরদের অনতিবিলম্বে ফিরিয়ে আনতে হবে। দেশে এনে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করা হবে।

ভারতে বাংলাদেশি দূতাবাসে হামলা, পতাকা অবমাননা, মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন লংমার্চ করে। সকাল ৯টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আগরতলা অভিমুখে (আখাউড়া সীমান্ত) লংমার্চ শুরু করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

 

সূত্র: যুগান্তর