ছবিঘর

বাংলাদেশের প্রেক্ষাগৃহে প্রথম ইন্দোনেশিয়ান ছবি

নিউজ ডেস্ক১ নভেম্বর ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

এ বছরের জুলাইতে ইন্দোনেশিয়ায় মুক্তি পায় ভৌতিক গল্পের ছবি ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’। মুক্তির পর ছবিটি ব্যাপক আলোড়ন তৈরি করে। শুধু ইন্দোনেশিয়াই নয়, বিশ্বের অন্যান্য দেশেও ছবিটি ছড়িয়ে যায় এবং প্রশংসিত হয়। সেই ধারাবাহিকতায় গতকাল ছবিটি মুক্তি পেল বাংলাদেশে।

দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স ছবিটি নিয়ে এসেছে। তাদের বিভিন্ন শাখায় প্রদর্শিত হচ্ছে এটি।
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা হলিউডের ছবি যেভাবে পরিবেশকের সঙ্গে চুক্তির মাধ্যমে নিয়ে আসি, এটাও তেমনই। যেমন কিছুদিন আগে জাপানের ছবি এনেছিলাম।

এবার প্রথম ইন্দোনেশিয়ার ছবি আনলাম। এই ছবিটি ওয়ার্ল্ডওয়াইড বেশ ভালো সাড়া জাগিয়েছে। আর ভৌতিক ছবিতে ইন্দোনেশিয়া দারুণ করছে। শত শত বছর ধরে জিন, কালো জাদু, অভিশাপের কাহিনি তাদের জীবন-সংস্কৃতির অংশ।

সে রকম ঘটনা নিয়েই ছবিটি।’
মেসবাহ জানান, আগামীতে দক্ষিণ কোরিয়ার ছবিও আনার পরিকল্পনা করছেন। কারণ দেশে এখন কোরিয়ান ছবি-গানের ভক্ত অনেক। তাদের চাহিদা মাথায় রেখে সেদিকেও এগোতে চান। হাদ্রা দায়েং রাতুর ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’-এ অভিনয় করেছেন ইউনিতা সিরেগার, দিন্দা কান্যদেবী প্রমুখ।

ছবিটির জন্য কানাডার ফ্যান্টাসিয়া উৎসবে পুরস্কৃতও হয়েছেন নির্মাতা।