সিল্কসিটিনিউজে ডেস্ক:
চীনের সাংহাই ও গুয়াংজুতে ২০ থেকে ২৬ জুলাই পর্যন্ত বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে এই আগ্রহ প্রকাশ করেন চীনা বিনিয়োগকারীরা।

বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং চীনে বাংলাদেশ দূতাবাস যৌথভাবে সেমিনারটি আয়োজন করে। বিডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০ থেকে ২৬ জুলাই পর্যন্ত সাংহাই ও গুয়াংজৌয়ে অনুষ্ঠিত এই বিনিয়োগ প্রচার কার্যক্রমের নেতৃত্ব দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, চীনা কম্পানিগুলোর আগ্রহ ও সক্রিয় অংশগ্রহণ আমাদের আশাবাদী করেছে। এসব বৈঠকের মাধ্যমে বাংলাদেশে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ নীতিগত অগ্রগতি তুলে ধরা হয়েছে, বিশেষত মুদ্রার স্থিতিশীলতা ও বিনিয়োগ প্রক্রিয়ার সহজীকরণ।
এই সফরের মাধ্যমে চীনের বিভিন্ন শীর্ষ ব্যবসায়ী সংগঠন ও চীনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হয়েছে।
পাশাপাশি, এই সফরকালে পূর্ব এশিয়ায় বিডার প্রথম আন্তর্জাতিক কার্যালয় স্থাপনের বিষয়ে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়, যাতে করে এই অঞ্চলে বিনিয়োগ সহায়তা ও প্রচার কার্যক্রম আরো জোরদার করা যায়।









