সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

বাঁচা-মরার ম্যাচে ফিরছেন গাপটিল

নিউজ ডেস্ক২৬ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
বাঁচা-মরার ম্যাচে ফিরছেন গাপটিল

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ বাঁচাতে নিউজিল্যান্ডের সামনে জয়ের বিকল্প নেই। কিউইদের জন্য স্বস্তির খবর, হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে প্রায় এক মাস পর ফিরছেন ওপেনার মার্টিন গাপটিল। ইতোমধ্যেই চতুর্থ ওয়ানডের দল ঘোষণা করা হয়েছে।

 

গাপটিলের পাশাপাশি ১৫ সদস্যের স্কোয়াডে আছেন জিতান প্যাটেল। সবশেষ বাংলাদেশের বিপক্ষে ওডিআই সিরিজে খেলেছিলেন ৩৬ বছর বয়সী এ অফস্পিনার। বাদ পড়েছেন পেসার ম্যাট হেনরি।

 

পাঁচ ম্যাচ সিরিজে ২-১ এ এগিয়ে প্রোটিয়ারা। হ্যামিল্টনে ব্ল্যাক ক্যাপসদের সামনে বাঁচা-মরার লড়াই অপেক্ষা করছে! বুধবার (১ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৭টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। এ ম্যাচের পর পঞ্চম ও শেষ ওয়াডের দল ঘোষণা করা হবে।

 

নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, নেইল ব্রম, টম ল্যাথাম, রস টেইলর, জিমি নিশাম, লুক রনকি, ডিন ব্রাউনলি, কলিন ডি গ্র্যান্ডহোম, জিতান প্যাটেল, লুকি ফার্গুসন, মিচেল স্যান্টনার, ইশ শোধি, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি।

সূত্র: বাংলা নিউজ