সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

বহিঃশক্তির হুমকিকে বিএনপি ভয় পায় না : সাইফুল ইসলাম

নিউজ ডেস্ক১২ ডিসেম্বর ২০২৪২ মিনিট পড়া
বহিঃশক্তির হুমকিকে বিএনপি ভয় পায় না : সাইফুল ইসলাম

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম বলেছেন, পতিত আওয়ামী স্বৈরশাসক জনবিচ্ছিন্ন ছিল। তাই তারা প্রভু রাষ্ট্রকে সন্তুষ্টি রেখে ভোটারবিহীন নির্বাচন করে জোর করে ক্ষমতা আঁকড়ে রেখেছিল। কিন্তু বিএনপি জনমানুষের দল। জনগণ পাশে থাকলে আমরা বহিঃশক্তির কোনো হুমকি-ধমকিতে ভয় পাই না। জনগণই বিএনপির শক্তি।

বুধবার বিকেলে রাজধানীর শ্যামপুরের ৫১ নম্বর ওয়ার্ডের দয়াগঞ্জ চৌরাস্তা সংলগ্ন পাড় গেন্ডারিয়ায় ‘৩১ দফার আলোকে স্বনির্ভর বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সাইফুল ইসলাম বলেন, ভারত ও আওয়ামী লীগ উভয়ই বন্ধুহীন। ভারতের যেমন কোনো বন্ধু রাষ্ট্র নেই, তেমনি আওয়ামী লীগের এদেশে কোনো বন্ধু নেই। ভারত যেমন তার প্রতিবেশী রাষ্ট্রগুলোকে তাদের দাসে পরিণত করতে চায়, আওয়ামী লীগও দেশের জনগণকে তাদের দাসে পরিণত করেছিল। ছাত্রজনতার হাজারো রক্তের বিনিময়ে বাংলাদেশ দাস মুক্ত হয়েছে।

তিনি বলেন, ভূ-রাজনীতি এত সহজ হিসেব নয়। ভারত যদি মনে করে বাংলাদেশের গলা চিপে ধরবে… তাহলে অন্য প্রতিবেশী রাষ্ট্রও যে তখন চুপ করে বসে থাকবে তা ভাবার কোনো সুযোগ নেই।

৫১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে সভায় স্থানীয় বিএনপি নেতা ছানাউল্লাহ ছানু, মফিকুল ইসলাম বাবু, মমিন মিয়াসহ এলাকার ব্যবসায়ী, বিভিন্ন মসজিদের ইমাম এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন