সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

বলকে নিয়ে শঙ্কা

নিউজ ডেস্ক২৭ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
বলকে নিয়ে শঙ্কা

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের পেসার জেক বলের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

ভারত সফরে ইংল্যান্ডের তিনটি ওয়ানডেতেই খেলেছিলেন বল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে সোমবার ৫০ ওভারের শেষ প্রস্তুটি ম্যাচে হাঁটুতে চোট পেয়েছেন ইংলিশ পেসার।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে ম্যাচে নিজের তৃতীয় ওভারের প্রথম বলের পরই চোট নিয়ে মাঠ ছাড়েন বল। বাকি ম্যাচে আর খেলতে পারবেন না তিনি।

এদিনই তার হাঁটুতে স্ক্যান করানো হবে। তবে রিপোর্ট পাওয়া যাবে একদিন পর। ধারণা করা হচ্ছে, এই চোটে তাকে দেশে ফিরতে হবে। তার বদলে আরেকজন পেসারকে ডাকতে পারে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট।

ডাক পেতে পারেন বর্তমানে পাকিস্তান সুপার লিগে খেলা ক্রিস জর্ডান। সম্প্রতি বিগ ব্যাশে দারুণ বোলিং করা স্টুয়ার্ট ব্রডেরও ডাক পড়তে পারে। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সবশেষ ওয়ানডে খেলা ব্রড কিছুদিন আগে এই ফরম্যাটে ফেরার কথা সরাসরিই জানিয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটের কারণে একে তো মার্ক উড, ডেভিড উইলি ও রিস টপলিকে পাচ্ছে না ইংল্যান্ড। এর মধ্যেই আবার চোট পেলেন বল। আগামী শুক্রবার অ্যান্টিগায় হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে।

সূত্র: রাইজিংবিডি