সদ্য প্রকাশিত
রাজশাহী

বর্তমান সরকার জনগণের সরকার -এমপি দারা

নিউজ ডেস্ক১৭ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

বর্তমান সরকার সাধারণ জনগণের সরকার। জনগণের কল্যাণে একের পর এক কাজ করে যাচ্ছে এই সরকার। বাংলাদেশ আওয়ামীলীগ যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তখনই জনগণ কিছু না কছু পাই। কিন্তু বিগত সময়ে জামায়াত-বিএনপি ক্ষমতায় এসেই লুটপাট করে দেশকে পিছিয়ে দিয়েছিল। তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিল। ফলে জাতীয় সংসদ  নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখান করেছিল।
শনিবার দুর্গাপুর উপজেলা পরিষদের হলরুমে অয়োজিত দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে ঈদ পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় খাদ্য নিরাপত্তা উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল ওয়াদুদ দারা  এসব কথা বলেন।
দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান  মুক্তিযোদ্ধা নজরুল ইসলামে সভাপতিতে ও দুর্গাপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজাহার আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ এসএম একরামুল হক, সদস্য অধ্যক্ষ গোলাম ফারুক, দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মেয়র তোফাজ্জল হোসেন, বানেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলিমুজ্জামান মন্টু প্রমুখ।