সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

বরের বন্ধুদের ‘নোংরা দুষ্টুমি’, বরপক্ষকে পুলিশে সোপর্দ করলেন নববধূ

নিউজ ডেস্ক১৪ মার্চ ২০১৮১ মিনিট পড়া
বরের বন্ধুদের ‘নোংরা দুষ্টুমি’, বরপক্ষকে পুলিশে সোপর্দ করলেন নববধূ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জোরকদমে প্রস্তুতি চলছে বিয়েবাড়িতে। অতিথি আগমন। চলছে দেদার খানাপিনা। বরপক্ষ আসতেই সাদর আমন্ত্রণে নিয়ে যাওয়া হল বিয়েবাড়িতে। কিন্তু কিছুক্ষণ পরেই ছন্দপতন। ছাদনাতলাতেই নিজের বিয়ে ভেঙে দিলেন নববধূ।

উত্তরপ্রদেশের মোরাদাবাদের জালালপুরের বাসিন্দা এক ব্যক্তি নিজের মেয়ের বিয়ে গৌতম বুদ্ধ নগরের পবন ভার্মার সঙ্গে ঠিক করেন।

অভিযোগ, বিয়ের সময় নববধূর সঙ্গে আচমকাই তাঁর হবু বরের দুই বন্ধু অশ্লীল আচরণ শুরু করেন। তাঁরা স্পর্শ করতে থাকেন তাঁকে। তরুণীর অভিযোগ, হবু বরকে বিষয়টি জানালেও তিনি তা গ্রাহ্য করেনি। পরে ফের বরের ওই বন্ধুরা অশ্লীল আচরণ শুরু করলে বিয়ে ভেঙে দেন ওই তরুণী।

এর পরে তর্কাতর্কি জড়িয়ে পড়ে কনে ও বরপক্ষ। জানা গিয়েছে, গোটা এলাকার বাসিন্দারা কার্যত বন্দি করে রাখেন বরযাত্রীদের। খবর দেওয়া হয় পুলিশে।

পুলিশ এলে তাঁদের হাতে তুলে দেওয়া হয় বরযাত্রীদের। কনেপক্ষের অভিযোগ, পুলিশ প্রথমে অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছিল। পরে চাপ দেওয়ায় ব্যবস্থা নেয় তাঁরা। পুলিশ বরের ওই বন্ধুদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।