সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

বরেন্দ্র গবেষণা যাদুঘরে প্রতি শনিবার বসবে পুঁথিপাঠের আসর

নিউজ ডেস্ক৩১ জুলাই ২০২৩১ মিনিট পড়া
বরেন্দ্র গবেষণা যাদুঘরে প্রতি শনিবার বসবে পুঁথিপাঠের আসর

নিজস্ব প্রতিবেদক :

বরেন্দ্র গবেষণা যাদুঘরে প্রতি শনিবার দর্শনার্থীদের জন্য পুঁথিপাঠের আসর ও গাইডেড ট্যুর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার দুপুরে এই সিদ্ধান্তের কথা জানান যাদুঘরটির উপদেষ্টা কমিটির সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে উপমহাদেশের প্রাচীনতম এই যাদুঘরের বিষয়ে দর্শণার্থীদের আগ্রহ আরো বাড়বে।

পরিকল্পনা অনুযায়ী, যাদুঘরের বিভিন্ন শিল্পকর্ম ও নিদর্শনের ইতিহাস দর্শণার্থীদের সামনে তুলে ধরবেন স্বেচ্ছাসেবি তরুণেরা। পাশাপাশি ঐতিহ্যাবহী পুঁথিপাঠের মাধ্যমে উপস্থাপন করা হবে রাণীভবানী, মহাস্থানগড়, পাহাড়পুর, ছোট সোনামসজিদসহ এই অঞ্চলের ইতিহাসের নানা উপাখ্যান।

এর আগে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সৌজন্যে গাইডেড ট্যুর ও পুঁথিপাঠের আয়োজন করেন Our Shared Cultural Heritage- OSCH প্রকল্পের তরুণেরা। সেখানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপু কুমার পাণ্ডে ও বরেন্দ্র গবেষণা যাদুঘরের পরিচালক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ। আর বিশেষ আলোচনায় পুঁথিপাঠের ইতিহাস তুলে ধরেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের সাবেক অধ্যাপক ড. মঞ্জুলা চৌধুরী।

ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় রাজশাহীতে OSCH প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে উড়ন্ত আর্টিস্ট কমিউনিটি ও সিসিডি বাংলাদেশ।