সিল্কসিটিনিউজ ডেস্ক:
বিএনপি নেতা বরকত উল্লা বুলু, সাইফুল ইসলাম নিরবসহ ২০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন। রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

সূত্র:রাইজিংবিডি










