সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

বন্ধ হয়ে যাচ্ছে দেশের প্রথম রেলস্টেশন

নিউজ ডেস্ক৩১ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
বন্ধ হয়ে যাচ্ছে দেশের প্রথম রেলস্টেশন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দেশের প্রথম রেলস্টেশন বন্ধ করতে চিঠি দেয়া হয়েছে। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় অবস্থিত এ রেলস্টেশন বন্ধে ৩০ জানুয়ারি, বুধবার কর্তৃপক্ষের চিঠি স্টেশনটিতে পৌঁছায়। এরপর থেকে টিকেট কাউন্টার ছাড়া বন্ধ হয়ে গেছে অন্য কার্যক্রম।

আলমডাঙ্গায় দায়িত্বরত স্টেশন মাস্টার মিন্টু মিয়া জানান, ৩০ জানুয়ারি, বুধবার রেলস্টেশনের কার্যক্রম বন্ধ করতে একটি চিঠি স্টেশনে এসে পৌঁছেছে। চিঠিতে বলা হয়েছে, শুধু টিকেট মাস্টারের কার্যক্রম চালু থাকবে। ট্রেন আসা যাওয়ার তদারকিতে কেউ থাকবে না। সাতজন কর্মকর্তা-কর্মচারীকে অন্য স্টেশনে বদলি করে দেয়া হয়েছে।

প্রসঙ্গত, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা স্টেশন দেশের প্রথম রেলস্টেশন হিসেবে স্বীকৃতি পেয়েছে।  ১৮৬২ সালের ১৫ নভেম্বর ব্রিটিশরা বাংলাদেশের প্রথম রেল পথ চুয়াডাঙ্গা জেলার দর্শনা থেকে কুষ্টিয়া জেলার জগতী পর্যন্ত চালু করেন। সে সময়ই চুয়াডাঙ্গা রেলস্টেশন বাংলাদেশের প্রথম রেলস্টেশন হিসেবে যাত্রা শুরু করে।