সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল ঢাকার শিক্ষার্থী

নিউজ ডেস্ক৯ জুন ২০১৮২ মিনিট পড়া
বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল ঢাকার শিক্ষার্থী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

টাঙ্গাইলের নাগরপুরে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল ঢাকার ‘ও’ লেভেলের এক শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ১১টায় উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল দপ্তিয়র ইউনিয়নের ফয়েজপুর গ্রামে।

এ ঘটনায় ফয়েজপুর গ্রামের ওই বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠে।

নিহত ওই শিক্ষার্থীর নাম ফুয়াদ দিশান (১৭)। সে ঢাকার কলাবাগানের লেক সার্কাস রোডের মো. ফজলুর রহমান সেলিমের ছেলে ও ইংলিশ মিডিয়াম স্কুলের মেধাবী শিক্ষার্থী।

দপ্তিয়র ইউপি চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, ঢাকার কলাবাগান লেক সার্কাস রোডের মো. ফজলুর রহমান সেলিমের একমাত্র ছেলে ফুয়াদ দিশান তার বন্ধু ফয়েজপুর গ্রামের আশ্রাব খন্দকারের ছেলে এটিএম আজরাব খন্দকারের সঙ্গে শুক্রবার সকালে ওই গ্রামে বেড়াতে আসে। সকাল ১১টার দিকে যমুনা নদীতে (শাখা নদী) ৪ বন্ধু মিলে গোসল করতে নামে।

একপর্যায়ে সাঁতার না জানা ফুয়াদ পানিতে তলিয়ে যায়। পরে খবর পেয়ে নাগরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল স্থানীয় লোকজনের সহায়তায় দীর্ঘ ৫ ঘণ্টা চেষ্টার পর বিকাল ৫টার দিকে ফুয়াদকে উদ্ধার করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

নাগরপুর থানার উপপরিদর্শক (এসআই) এম এ আলমগীর হোসেন জানান, লাশের সুরতহাল রিপোর্টের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যুগান্তর