সিল্কসিটিনিউজ ডেস্ক:
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা ৫ ও ৯। শুভ বার মঙ্গল ও বুধ। শুভ রত্ন পান্না ও রক্তপ্রবাল।

প্রকৃতিগতভাবে আপনি বুদ্ধিমান, প্রত্যুৎপন্নমতি ও চতুর। আপনি আবেগ ও কল্পনাপ্রবণ। মেধা, কর্মক্ষমতা ও অধ্যবসায় আছে আপনার। নিজের শক্তি ব্যবহার করতে আপনি জানেন। অস্থিরচিত্ত হলেও আপনার আছে অন্তর্দৃষ্টি। আছে সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা। আপনি বেড়াতে ভালোবাসেন। পরিবর্তন ও বৈচিত্র্য আপনাকে আনন্দ দিলেও আপনি লক্ষ্য থেকে কখনো বিচ্যুত হন না।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
সময় মোটামুটি অনুকূলে থাকবে। শরীর মোটামুটি ভলো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা ফলপ্রসূ হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। প্রয়োজনবোধে চিকিৎসকের পরামর্শ নিন। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন।
মিথুন (২১ মে-২০ জুন)
বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাঁদের সহযোগিতা পাবেন। আর্থিক দিক ভালো যাবে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। সে ক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। কর্মপরিবেশ ভালো থাকবে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
সময় মোটামুটি অনুকূলে থাকবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য আশা করতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পেশাগত দিক ভালো যাবে। আধ্যাত্মিক চিন্তা-চেতনার প্রতি আকর্ষণ বৃদ্ধি পেতে পারে। কোনো সৎ মানুষের পরামর্শে উপকৃত হতে পারেন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন। কোনো ধরনের সামাজিক সংকটের উদ্ভব হতে পারে। সুনাম প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা আছে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সামগ্রিকভাবে সময় অনুকূলে থাকবে। যৌথ ও অংশীদারি কারবারে সুফল পাবেন। অংশীদারি কারবারে কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। জ্ঞাতি শত্রুরা ক্ষতি করতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শরীর ভালো যাবে না। সাময়িক কোনো অসুখে ভুগতে পারেন। আহারে বিহারে সতর্কতা অবলম্বন করুন। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুকে দুর্বল না ভাবলেই ভালো করবেন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পড়াশোনায় আনন্দ পাবেন। নিজের মনোভাব স্পষ্ট করে প্রকাশ করুন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কোনো আশা পূরণ হতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। আবেগ সংযত রাখুন। পড়াশোনায় আনন্দ পাবেন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। সংগীতশিল্পীদের জন্য সময় অনুকূলে নাও থাকতে পারে। গলা সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে। বাড়িতে অতিথিসমাগম হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ বজায় রাখার চেষ্টা করুন। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করবেন।
সূত্র: এনটিভি









