সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

‘বন্দুকযুদ্ধে’ তরুণ দলের নেতা নিহত, উদ্বেগে বিএনপির নেতা-কর্মীরা

নিউজ ডেস্ক২৪ জুলাই ২০১৮২ মিনিট পড়া
‘বন্দুকযুদ্ধে’ তরুণ দলের নেতা নিহত, উদ্বেগে বিএনপির নেতা-কর্মীরা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আজ মঙ্গলবার ভোরে র‍্যাবের কথিত বন্দুকযুদ্ধে নিহত আলমগীর হোসেন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। র‍্যাব বলছে, তিনি তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানায় ১৮টি মামলা রয়েছে এবং এলাকায় তিনি ‘বিয়ার আলমগীর’ হিসেবে পরিচিত ছিলেন বলেও জানায় র‍্যাব।

তবে জেলা বিএনপির সূত্রগুলোর দাবি, আলমগীরের বিরুদ্ধে আগের নাশকতার মামলা ছিল। আলমগীরের মৃত্যুতে আতঙ্কিত বিএনপির নেতা-কর্মীরা।
আগে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সর্বশেষ তিনি তরুণ দলের কাঁচপুর ইউনিয়নের সভাপতি ছিলেন। তাঁর বিরুদ্ধে পুরোনো বেশ কিছু রাজনৈতিক নাশকতার মামলা ছিল বলে জেলা বিএনপি সূত্র জানিয়েছে।
এ বিষয়ে র‍্যাব-১১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আলেপ উদ্দিন বলেন, গতকাল ভোরে সোনারগাঁ উপজেলার চেঙ্গাকান্দি এলাকায় আগমন ফিলিং স্টেশনে ইয়াবার চালানের লেনদেন হচ্ছে—এমন খবরের ভিত্তিতে র‍্যাব-১১ সেখানে অভিযানে যায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। ১৩ মিনিটের গোলাগুলিতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে তারা। অন্যরা পালিয়ে যায়। আহত ব্যক্তিকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
আলেপউদ্দীন বলেন, পরে স্থানীয় লোকজন এসে গুলিবিদ্ধ ব্যক্তিকে আলমগীর হোসেন ওরফে বিয়ার আলমগীর বলে শনাক্ত করেন।
র‍্যাবের দাবি, নিহত আলমগীর তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন। তাঁর বিরুদ্ধে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানায় ১৮টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ইয়াবাসহ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় আহত হয়েছেন র‍্যাবের দুই সদস্য।
আলমগীর নিহত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘আলমগীর একসময় ছাত্রদল করতেন। এখন কাঁচপুর ইউনিয়ন তরুণ দলের সভাপতি। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি রাজনৈতিক মামলা ছিল। কিন্তু তাঁকে ক্রসফায়ার দেওয়ার মতো কোনো বিষয় আমার জানামতে ছিল না। তিনি যেভাবে ক্রসফায়ারের শিকার হলেন, এটাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে আমি ধরে নেব।’
মাদকের মামলা প্রসঙ্গে জানতে চাইলে মামুন মাহমুদ বলেন, ‘তাঁর বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে বলে আমার জানা নেই, তবে রাজনৈতিক মামলা ছিল।’
জেলা বিএনপির সূত্রগুলো জানায়, গত ৫ জানুয়ারি নির্বাচনের আগে-পরে হরতাল ও অবরোধের মতো কর্মসূচির ক্ষেত্রে কাঁচপুর ছিল গুরুত্বপূর্ণ কেন্দ্র। কারণ এটি রাজধানীর অন্যতম প্রবেশপথ। বিভিন্ন সময় কাঁচপুর অবরোধের ক্ষেত্রে আলমগীর ও তাঁর সহযোগীদের জোরালো ভূমিকা ছিল। বিভিন্ন সময় তাঁর বিরুদ্ধে জ্বালাও-পোড়াওয়ের মামলাও করা হয়েছে।
পুলিশ সূত্রগুলো জানিয়েছে, সেই সময় জ্বালাও-পোড়াওয়ে যুক্ত ছিলেন আলমগীর। তাঁর বিরুদ্ধে মামলাও ছিল। পরবর্তী সময়ে তিনি মাদক ব্যবসায়ও জড়ান।