সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
অন্যান্য

বড় ভাইয়ের শাসনে ছোট বোনের কাণ্ড!

নিউজ ডেস্ক২২ ফেব্রুয়ারি ২০২৩১ মিনিট পড়া
বড় ভাইয়ের শাসনে ছোট বোনের কাণ্ড!

সিল্কসিটি নিউজ ডেস্ক

জামালপুরের দেওয়ানগঞ্জে কলেজছাত্র বড় ভাই শাসন করায় দশম শ্রেণির ছাত্রী ছোট বোন আত্মহত্যা করেছে। পুলিশ বড় ভাইকে গ্রেফতার করেছে। বুধবার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বিন্দুরচর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, ওই গ্রামের আবু ছাইদের মেয়ে কাউনিয়ারচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সুলতানা আক্তার মীমের এক বছর আগে পাশের গ্রামের বাঘারচর বেপারীপাড়ায় বিয়ে হয়। কিছুদিন ঘর-সংসারের পর স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিয়েবিচ্ছেদ হয়। পুনরায় মীম সাবেক স্বামীর সঙ্গে সংসার করার জন্য তৎপর হলে তার বড় ভাই সানন্দবাড়ী কলেজের প্রথম বর্ষের ছাত্র আল-মামুন (২২) বাধা দিয়ে ছোট বোনকে মারধর করে। এ ঘটনায় অভিমান করে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল রাকিবুল হাসান রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্র ধর যুগান্তরকে জানান, মেয়েটির হাঁটুর নিচে, ঊরুতে আঘাতের চিহ্ন রয়েছে। গলায় অর্ধচন্দ্রাকৃতির ফাঁসের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত করে সব জানা যাবে। বড় ভাইকে আটক করা হয়েছে। ভাই স্বীকার করেছে বোনকে সে পিটিয়েছে।

সূত্র: যুগান্তর