সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

বরই পাড়তে নিষেধ করায় রাজশাহীতে গাছের মালিককে হত্যা

নিউজ ডেস্ক২ ফেব্রুয়ারি ২০২৩১ মিনিট পড়া
বরই পাড়তে নিষেধ করায় রাজশাহীতে গাছের মালিককে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকায় বরইপাড়াকে কেন্দ্র করে তাজেম আলী বিদ্যুৎ (৪০) নামের একজনকে  ‍ছুরিকাঘাত করেছেন অজ্ঞাতনামা কয়েকজন যুবক। বৃহস্পতিবার দেড়টার দিকে এ ঘটনা। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত তাজেম আলী বিদ্যুৎ ছোটবন স্কুলপাড়ার (৪০) মৃত শমসের আলীর ছেলে।

জানা গেছে, তাজেম আলীর গাছ থেকে অজ্ঞাতনামা কয়েকজন যুবক বরই পারছিলো। এসময় তিনি তাদের নিষেধ বরই পাড়তে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবকরা তাকে ছুরিকাঘাত করেন। পরে তাজেম আলীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি মৃত্যুবরণ করেন।

চন্দ্রিমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় কয়েকজনের নাম ইতোমধ্যে আমরা জানতে পেরেছি। তদন্ত সাপেক্ষে এই মুহুর্তে তাদের নাম বলতে পারছি না।

জি/আর

ট্যাগ: