সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

বগুড়া-৬: খালেদার আসনে বিপুল ভোটে জয়ী ফখরুল

নিউজ ডেস্ক৩০ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
বগুড়া-৬: খালেদার আসনে বিপুল ভোটে জয়ী ফখরুল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়া-৬ (সদর) আসনে দেড় লক্ষাধিক ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই আসনের মোট ১৪১টি কেন্দ্রের বেসরকারি ফলে ধানের শীষ প্রতীকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২ লাখ ৫ হাজার ৯৮৭ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দশম জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ শরিক জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৯৬১ ভোট।

এই আসন থেকে ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে তিনবার নির্বাচিত হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় খালেদা জিয়া এবারের নির্বাচনে প্রার্থী হতে পারেননি। তার পরিবর্তে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বীতা করেন।