সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বগুড়া

বগুড়ায় রিক্সাচালক খুনের ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় ৩ছিনতাইকারী গ্রেফতার

নিউজ ডেস্ক২২ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
বগুড়ায় রিক্সাচালক খুনের ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় ৩ছিনতাইকারী গ্রেফতার

বগুড়া সংবাদদাতা :
বগুড়ায় ঈদের পরের দিন ভোর রাতে রিক্সাচালক জলিল ছিনতাইকারীদের হাতে নিহত হওয়ার ঘটনার সাথে জড়িত ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার  ভোর রাতে  গুলিবিদ্ধ অবস্থায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া শহরের চকসুত্রাপুর এলাকার সিরাজের পুত্র তপন ও একই এলাকার আব্দুল জব্বারের পুত্র লিটন ও ওই এলাকার স্বপন।

বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানায়, বগুড়া শহরের করোনেশন স্কুলের সামনে ঈদের পরের দিন রাতে জলিল নামে এক রিক্সাচালক বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের হাতে নিহত হয়। এ ঘটনার সাথে জড়িত ৩ ছিনতাইকারী শহরের কাটনারপাড়া এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালালে ছিনতাইকারীরা পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে।
এসময় পুলিশ  তাদের ধরতে শটগান দিয়ে গুলি ছুরলে  ২ ছিনতাইকারী গুলিবিদ্ধ অবস্থায় ৩জন ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ । গুলিবৃদ্ধ আহত ছিনতাইকারীকে বগুড়া শহিদজিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

 

গ্রেফতারকৃতরা  তিন জনই ঐ এলাকার পেশাদার ছিনতাইকারী বলেও পুলিশ দাবি করেছেন ।

স/অ