সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

নিউজ ডেস্ক৩ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
বগুড়ায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়ায় হরিদাস (৩৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে শহরের হাজিপাড়া এলাকার একটি ধানের জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুল আজিজ জানান, শহরের ধরমপুর এলাকায় হরিদাসের সেলুনের দোকান ছিল। শুক্রবার রাতে সেলুনে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরো জানান, হরিদাস নওগাঁর রানীনগর উপজেলার বাসিন্দা। ৮-১০ বছর আগে তিনি বগুড়া শহরে আসেন। পরে বড় কুমিড়া এলাকায় জমি কিনে সেখানে বসবাস শুরু করেন।

 

 

সূত্র: রাইজিংবিডি