সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় যমুনা নদীতে ডুবে যাওয়া দু’ভাইয়ের মধ্যে একজনের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক১৭ আগস্ট ২০১৯১ মিনিট পড়া
বগুড়ায় যমুনা নদীতে ডুবে যাওয়া দু’ভাইয়ের মধ্যে একজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে ডুবে নিখোঁজ হওয়া স্কুলছাত্র দু’ভাইয়ের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিদল। আজ শনিবার ফায়ার সার্ভিসের ডুবুরিদল মরদেহ উদ্ধার করা হয়।

তার নাম ওমর আলী (১৫)। এদিকে আরেক ভাই জাহিদ হাসানের (১২) এখনো খোঁজ মেলেনি। তবে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরিদল তার সন্ধানে যমুনায় অভিযান অব্যাহত রেখেছে।

নিহত ওমরের চাচা মনিরুজ্জামান বলেন, গত শুক্রবার যমুনা নদীতে তার ভাতিজাসহ ১১জন বেড়াতে গিয়েছিলেন। বেড়াতে গিয়ে তার দুই ভাতিজাকে নিয়ে ওমরের পিতা যমুনা নদীর পাকুরিয়া চরে সাঁতার শিখাচ্ছিলেন। এসময় শিশু দুইটি পানিতে ডুবে যায়। অনেক খোজাখুজি করে তাদের সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের স্টেশন অফিসার একেএম লতিফুল বারীর নেতৃত্বে ডুবুরী রাজ্জাক ও রিপন সকাল ১১টার সময় ওমরকে উদ্ধার করে। ওমরের নিখোঁজ ভাই এর সন্ধানে এখনো উদ্ধার কাজ চলছে।

অভিযানে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন।

স/অ