সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় বিএসটিআই’র অভিযানে ০২ প্রতিষ্ঠানের ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক৫ ডিসেম্বর ২০২১২ মিনিট পড়া
বগুড়ায় বিএসটিআই’র অভিযানে ০২ প্রতিষ্ঠানের ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি:

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অভিযানে অদ্য বগুড়া জেলার আদমদিঘী উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত ও সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে এবং অস্বাস্থ্যকর পরিবেশে ‘টুথ পাউডার’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় মেসার্স রাম মুখার্জী দাঁতের মাজন, পূর্ব ঢাকা রোড, সান্তাহার, আদমদিঘী, বগুড়াকে ৫০,০০০/- জরিমানা এবং কারখানাটি সীলগালা করে দেওয়া হয়।

এরপর একই এলাকায় অবৈধভাবে ‘আটা, ময়দা ও গমের ভূষি’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ এবং মোড়কে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় মেসার্স উত্তম ফ্লাওয়ার এন্ড অয়েল মিলসকে ৭৫,০০০/- জরিমানা করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী অফিসার, আদমদিঘী, বগুড়া জনাব শ্রাবণী রায় এই রায় ঘোষণা করেন।

এছাড়া বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে ‘ড্রিংকিং ওয়াটার (ব্রান্ড: প্রাইম)’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ এবং মোড়কে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় বসিপুর বাইপাস এলাকার মেসার্স আতকিয়া ট্রেডিং এর স্বত্ত্বাধিকারী মোঃ রুহুল কুদ্দুস পলাশের বিরুদ্ধে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮’ এর ২১ ও ১৫(১) ধারা মোতাবেক নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করা হয়।

উক্ত অভিযান পরিচালনা করেন বিএসটিআই জেলা অফিস, বগুড়া এর পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও সহকারী পরিচালক (মেট্রোলজি উইং) মোঃ জুলফিকার আলী। সার্বিকভাবে সহযোগিতা করেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-১২) এর সদস্যবৃন্দ।