সদ্য প্রকাশিত
গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কারাগারে দুই ‘জুলাই যোদ্ধা’ ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ দুই হাজার ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা জামায়াত নেত্রী মরিয়মের ইন্তেকালে রাজশাহী মহানগর জামায়াতের শোক ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী পদ্মা ব্যারেজ হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষার মহাপ্রাচীর আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৬৫ নারী পকেটমার সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ
বগুড়া

বগুড়ায় বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা, গাড়ি ভাঙচুর

নিউজ ডেস্ক১১ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
বগুড়ায় বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা, গাড়ি ভাঙচুর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার দ্বিতীয় দিনেই বগুড়ায় বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বগুড়া-৫ আসনের ধুনট বাজার এলাকায় জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী বিএনপি নেতা গোলাম মোহাম্মদ সিরাজের প্রচারণার বহরে হামলা ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

বিএনপি নেতা সিরাজ গণমাধ্যমে দাবি করেন, মঙ্গলবার দুপুর ১২টার দিকে কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলযোগে কর্মী-সমর্থকদের নিয়ে ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের দিকে নির্বাচনী প্রচারণায় যাচ্ছিলেন তিনি। ধুনট বাজার এলাকায় প্রবেশের পরপরই হঠাৎ করে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা গাড়িবহরে হামলা চালায়।

হামলাকারীরা চারটি জিপ এবং অন্তত ৭টি মোটরসাইকেল ভাঙচুর করে এবং বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মীকে মারপিট করে বলেও দাবি করেন তিনি।

পরে ধুনট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে গোলাম মোহাম্মদ সিরাজ ও তার কর্মী-সমর্থকরা সেখান থেকে চলে যান।

এদিকে, সকালে ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরেও হামলার ঘটনা ঘটে। সূত্র: যমুনা টিভি অনলাইন