সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী স্বর্গ নিহত

নিউজ ডেস্ক১৯ এপ্রিল ২০১৯২ মিনিট পড়া
বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী স্বর্গ নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক: বগুড়া শহরের সুবিল খালপাড়ে দুই দল সন্ত্রাসীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী রাফিদ আনাম ওরফে স্বর্গ (২২) নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি ও একটি বার্মিজ চাকু জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিনগত রাত দেড়টার দিকে শহরের সুবিল খালপাড়ে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। রাফিদ বগুড়া শহরের ঠনঠনিয়া শহীদ নগরের মৃত লিয়াকতের ছেলে। স্বর্গের বাবা লিয়াকতও পেশাদার খুনি হিসেবে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন। ২০০৪ সালে তিনিও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিনগত রাতে বগুড়া শহরের ধুন্দল ব্রিজ এলাকায় গুলির শব্দ শুনে পুলিশের কয়েকটি দল সেখানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুপার সনাতন চক্রবর্তী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামানসহ পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, নিহত স্বর্গের নামে বগুড়া সদর ও শাজাহানপুর থানায় হত্যা, চাঁদাবাজি এবং অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি স্বর্গ জেলার শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর ও শহরের খান্দার মালগ্রাম এলাকায় ত্রাসের রাজত্ব গড়ে তুলেছিলেন।