সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
বগুড়া

বগুড়ায় গুলিবিদ্ধ ২ ডাকাত আটক

নিউজ ডেস্ক২০ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
বগুড়ায় গুলিবিদ্ধ ২ ডাকাত আটক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়ার কাহালু উপজেলার কর্নিবাজার এলাকায় পুলিশের গুলিতে দুজন আহত হয়েছেন। পুলিশ এটিকে ‘বন্দুকযুদ্ধ’ দাবি করে বলেছে, অহতরা ডাকাতদলের সদস্য। গুলিবিদ্ধরা হলেন আব্দুল আলীম (২৬) ও ফুলবর হোসেন (৩৮)। গুলিবিদ্ধ অবস্থায় তাদের আটক করা হয়েছে। শনিবার দিনগত রাত আড়াইটার দিকে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

 

এতে পুলিশের দুই সদস্যও আহত হয়েছেন বলে জানানো হলেও তারা কোথায় চিকিৎসা নিচ্ছেন তা নিশ্চিত করা হয়নি।

 

রবিবার সকাল ৯টার দিকে জেলার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান (এএসপি বি-সার্কেল) এই তথ্য জানান।
তিনি জানান, শনিবার রাতে উপজেলার কর্নিপাড়া বাজার এলাকায় সড়কে পুলিশ টহল দিচ্ছিল। একপর্যায়ে সড়কের পাশে একদল ডাকাত সদস্য দেখে তাদের আটকের চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে তারা হামলা চালায়। পুলিশের পাল্টা গুলিতে এ সময় দুই ডাকাত সদস্য আহত হন।

 

তাদের গুলিবিদ্ধ অবস্থায় আটক করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে।

 

পুলিশের এই কর্মকর্তার দাবি, ঘটনাস্থল থেকে প্রচুর দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সূত্র: অনলাইন