জাতীয়

বগুড়ার সোনাতলায় স্বতন্ত্র প্রার্থীর বিজয়

নিউজ ডেস্ক৭ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়ার সোনাতলা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম নান্নু বেসরকারিভাবে জয়লাভ করেছেন। তালগাছ প্রতীকে তিনি পেয়েছেন ৬৪৫৪ ভোট।

 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহিদুল বারী খান রব্বানী নৌকা প্রতীকে পেয়েছেন ৬৩৬৯ ভোট।

 

রোববার রাত সাড়ে ৯টায় জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন।
সূত্র: রাইজিংবিডি