সদ্য প্রকাশিত
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ফাঁকা গুলিবর্ষণ লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত
বগুড়া

বগুড়ায় গাড়িচাপায় অটোরিকশার ৩ তিন যাত্রী নিহত

নিউজ ডেস্ক১৫ জুন ২০২৩১ মিনিট পড়া
বগুড়ায় গাড়িচাপায় অটোরিকশার ৩ তিন যাত্রী নিহত
সিল্কসিটি নিউজ ডেস্ক :

বগুড়ার শেরপুরে গাড়িচাপায় সিএনজিচালিত অটোরিকশাতর তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে উপজেলার মহিপুর ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কের মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার হামছায়াপুর এলাকার তানজিলার মেয়ে নুরে জান্নাত লুবা (৪), গোলাম কবির (৪০) এবং অজ্ঞাতপরিচয় এক নারী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শেরপুর বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি বগুড়ার দিকে যাচ্ছিল। পথে মডেল মসজিদের সামনে পৌঁছালে একটি গাড়ি পেছন থেকে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ এক নারী মারা যান। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত পাঁচজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গোলাম কবির নামের আরেকজনের মৃত্যু হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, দুর্ঘটনায় পতিত অটোরিকশাটি সম্ভবত ঘটনাস্থলে যাত্রী নামাচ্ছিল অথবা উঠাচ্ছিল। এসময় অজ্ঞাত একটি যান অটোরিকশাটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ এক নারীর মৃত্যু হয়।

ছিলিমপুর (মেডিকেল) ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন বলেন, দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি হয়েছিল। তাদের মধ্যে একজন মারা গেছেন। বাকি চারজন চিকিৎসাধীন। মরদেহ মর্গে রাখা আছে।