সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
দুর্ঘটনা

বগুড়ায় অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নারীসহ নিহত ২

নিউজ ডেস্ক৬ জুলাই ২০২৩১ মিনিট পড়া
বগুড়ায় অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নারীসহ নিহত ২

সিল্কসিটি নিউজ ডেস্ক :
বৃহস্পতিবার (৬ জুলাই) সকালের দিকে উপজেলার গাবতলী-বগুড়া আঞ্চলিক সড়কের ছাতিয়ানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জনের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তিনি হলেন বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার বয়রাগান্ধী গ্রামের সাগর মিয়ার স্ত্রী রাবিয়া বেগম (২৬)। অপরজনের নামপরিচয় এখনও জানা যায়নি। তবে বয়স আনুমানিক ৬০ বছর। মরদেহ দু’টি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনায় আহতরা হলেন- অটোরিকশাচালক বগুড়ার গাবতলী উপজেলার বাদশা মিয়া (৫০) ও অটোরিকশা যাত্রী পলাশ মাহামুদ (২৩)। পলাশ সেনা সদস্য বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, ভোর ৫টার দিকে বগুড়া শহর থেকে অটোরিকশাটি সারিয়াকান্দিতে যাচ্ছিল। পথে ছাতিয়ানতলায় একটি ট্রাকের সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই ওই দু’জনের মৃত্যু হয়। আর আহতাবস্থায় অটোচালক ও আরেক যাত্রীকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান জানান, অটোরিকশাটি জব্দ করে স্থানীয় নারুলি ফাঁড়িতে রাখা আছে। তবে পালিয়ে যাওয়ায় ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি।