সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
জাতীয়

বইয়ের সঙ্গে পুড়ল কি মিসকিনার ভবিষ্যৎও?

নিউজ ডেস্ক২১ মার্চ ২০১৮২ মিনিট পড়া
বইয়ের সঙ্গে পুড়ল কি মিসকিনার ভবিষ্যৎও?

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পোড়া বইগুলোর দিকে বিষণ্ন মুখে তাকিয়ে ছিল মিসকিনা। উল্টেপাল্টে দেখছিল কিছু পড়া যায় কি না। মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, পোড়া বইয়ের সঙ্গে সঙ্গে কি লেখাপড়ার ইতি টানতে হবে? নুন আনতে পান্তা ফুরায় যে বাবার, তিনি কি পারবেন নতুন বই কিনে দিতে?

মিসকিনার বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের সোনাখুলি ঘোনপাড়া গ্রামে। আজ বুধবার ভোরে ওই গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের গোয়ালঘর থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে চারপাশে। ওই আগুনে পুড়ে গেছে মিসকিনাসহ ১৩টি পরিবারের ৪৫টি ঘর। সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুনে সর্বস্ব হারানো মানুষ এখন খোলা আকাশের নিচে। তিনটি গরু, হাঁস-মুরগি পুড়ে মরেছে। এসব গবাদিপশুর জন্য আহাজারি করছিলেন কেউ কেউ। আগুনে কিছু রক্ষা পেয়েছে কি না, পোড়া ঘরে তাই খুঁজে বেড়াচ্ছিলেন অনেকে। সেখানেই পোড়া বই হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মিসকিনাকে।

মিসকিনার বাবা ক্ষুদ্র কৃষক রফিকুল ইসলাম জানান, ভোর পাঁচটার দিকে ‘বাঁচাও’ ‘বাঁচাও’ চিৎকার শুনে ঘুম ভাঙে। উঠে দেখেন দাউ দাউ আগুন ঘরবাড়ি গ্রাস করছে। লোকজন দিগ্‌বিদিক ছুটছে। তিনি বাড়ির লোকজন তাড়া দিয়ে বের করে আনেন। ঘুমিয়ে থাকা মিসকিনাকে টেনেহিঁচড়ে ঘরের বাইরে নিয়ে আসেন। ঘুম ঘুম চোখেই মিসকিনা দেখল, কীভাবে আগুনে পুড়ে গেল তাদের বাড়িঘর। মিসকিনা পাশের সোনাখুলি ফোরকানিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। লেখাপড়ায় বেশ ভালো। কিন্তু বাবার সে রকম সামর্থ্য নেই যে আবার নতুন করে কিনে দেবে বই, খাতা আর জামা-কাপড়। মিসকিনার আশঙ্কা, আর হয়তো মাদ্রাসায় যাওয়া হবে না তার। একই রকম করে ভাবছে প্রতিবেশী দিনমজুর গোলাম মোস্তফার মেয়ে মোস্তাকিমা আক্তারও। সে একই মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী। আজ ওদের দুজনের কেউই মাদ্রাসায় যেতে পারেনি।

সৈয়দপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাহমুদুল হাসান জানান, অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে।

সকালে সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে এক বান্ডিল ঢেউটিন, নগদ তিন হাজার টাকা ও শুকনো খাবার দেওয়া হয়।