জাতীয়

বংশালে ভবনে আগুন

নিউজ ডেস্ক১৩ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর বংশালে একটি পাঁচতলা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। শনিবার দুপুরে ওই ভবনের ২য় তলায় আগুন লাগে।

ফায়ার সর্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ভজন কুমার সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

 

সূত্র: রাইজিংবিডি