বিজ্ঞান ও প্রযুক্তি

ফ্রিল্যান্সার এ্যসোসিয়েশন অব রাজশাহীর সভাপতি মাহমুদ, সম্পাদক সাগর

নিউজ ডেস্ক২৩ সেপ্টেম্বর ২০১৮১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

ফ্রিল্যান্সার এ্যসোসিয়েশন অব বাংলাদেশের রাজশাহী জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদ হাসান খান চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমরান আলী সাগর।

ফ্রিল্যান্সার এ্যসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি স্বাক্ষরিত সংগঠনটির প্যাডে এই তথ্য নিশ্চিত করে জানানো হয়, বিশেষ নির্বাচন কমিশনের সমন্বয়ে যাচাই বাছাই ও পর্যালোচনা শেষে ২১ সেপ্টেম্বর রাজশাহী জেলা কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এতে আরও জানান হয়, গোলাম এহতেশাম বিপ্লবকে সাংগঠনিক সম্পদক পদে ও কাইছার আহমদকে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

সংগঠনটির রাজশাহী জেলা শাখার নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসন খান চৌধুরী বলেন, তথ্য প্রযুক্তিকে গার্মেন্টস শিল্পের মতো একটি শিল্পে উন্নীত করতে ফ্রিল্যান্সার এ্যসোসিয়েশন অব বাংলাদেশের কাজ করে চলেছে। এই সংগঠনটি তরুণদের তথ্য প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি তাদের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে বেকারত্ব দুর করতে সহায়ক ভূমিকা রাখবে। সেই সাথে দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
স/শা